আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার শ্যামনগরে আন্ত: জেলার মোটরসাইকেল চোর চক্রের ৫ জন সদস্য গ্রেফতার করেছে পুলিশ। মোঃ হুমায়ূন করিব মোল্লা( ওসি) শ্যামনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী সালাউদ্দিন গাজী ও ২নং আসামী মো: আবু বক্কার গাজীসহ চোরাই মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে গতকাল দিনব্যাপী শ্যামনগর থানাধীন গাবুরা গ্রামস্থ আসামী মোস্তাফিজুর রহমান নান্নু এর বসতবাড়ি হতে এবং পরবর্তীতে অন্যন্য আসামীগণের বাড়ি থেকে সর্বমোট ৯ টি চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আসামী সালাউদ্দিন গাজী শ্যামনগর থানা এলাকা হতে সু-কৌশলে মোটরসাইকেল চুরি করে অপর সহযোগী আসামীগণের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রয় করে। আসামীগণ অভ্যাসগত চোর এবং চোর দলের সক্রিয় সদস্য। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামীগণ আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মর্মে জানা যায়। আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলাসহ অন্য জেলায় একাধিক চুরি,অস্ত্র,মাদক মামলা রয়েছে।
সালাউদ্দিন গাজী(৩৮) এর বিরুদ্ধে ১৫ টি মামলা, মো: আবু বক্কর সিদ্দিক গাজী(৫৫) এর বিরুদ্ধে ২৭ টি মামলা, মোস্তাফিজুর রহমান নান্নু(৩৫) এর বিরুদ্ধে ৩ টি মামলা, মো: আতিকুর রহমান সাজু(৩৮) এর বিরুদ্ধে ৩ টি মামলা এবং মো: শাহাজাহান গাজী(৩৫) এর বিরুদ্ধে ৩ টি মামলা আছে বলে থানা পুলিশ সুত্রে জানাযায়। পরবর্তীতে ধৃত আসামীগণের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানার মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করায় সকল আসামিদের।
রিপোর্টার 














