আজ ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সীমান্তে বিজিবির অভিযানে পাঁচ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ১১৬ বার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে পাঁচ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সাতক্ষীরার পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ উল্লেখিত বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেনু, শাড়ি, বোরকা, লোহার স্ক্রু, ও ওষুধসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৩ হাজার টাাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জিস্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সীমান্তে বিজিবির অভিযানে পাঁচ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট টাইম : ১১:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫