আজ ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

ইন্টারনেটের দাম কমার সুফল কম পাবে গ্রাহক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১৪০ বার

সরকারি প্রতিষ্ঠান সাবমেরিন কেবল কোম্পানি (বিএসসিসিএল) ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবার দাম কমবে বলে আশা প্রকাশ করেছে সরকার। কিন্তু মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলো বলছে, ব্যান্ডউইথের দাম কমলেও তা গ্রাহকের ইন্টারনেটের দামে খুব বেশি প্রভাব ফেলবে না। কারণ এই মূল্য হ্রাসে কোম্পানিগুলোর সার্বিক ব্যয় তেমন কমবে না। কর ও পরিবহন খরচ না কমালে ব্যান্ডউইথের দাম কমানোর সুফল গ্রাহক তেমন পাবে না।

গতকাল রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিএসসিসিএলের বোর্ড সভায় ব্যান্ডউইথের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় সেজন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে দাম কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমবে। টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ইন্টারনেটের দাম কমার সুফল কম পাবে গ্রাহক

আপডেট টাইম : ০৯:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫