সাতক্ষীরা সদর উপজেলা মাধবকাটি বাজারে সরকারি খাস জায়গা দখল করে বহু তল ভবন নির্মান করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগে নেতার বিরুদ্ধে। সোমবার বিকালে সরজমিন গেলে বহু তল ভবন নির্মানের দৃশ্য চোখে পড়ে, এ বিষয়ে মাধকাটি গ্রামের মোঃ আঃ ছাত্তারের পুত্র জুয়েল পারভেজ বাদী হয়ে সাতক্ষীরা সদর সহকারী কমিশনার ভূমি বরাবর শতাধিক ব্যক্তির স্বাক্ষর করে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি বলেন সরকারি রাস্তা পাশে পানি নিষ্কাশনের জন্য একটা খাল ছিল কিন্তু সেই খাল ভূমি খাদক নামে সমাজে এক শ্রেনীর মানুষ আছে তারা দখল করে বহু তল ভবন নির্মাণে মরিরা হয়ে উঠছে।
তা ছাড়া রাস্তার জায়গা দখল করা ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। ডিঙ্গেরডাঙ্গা গ্রামেন জিল্লু রহমান বলেন কতৃপক্ষের কাছে আকুল আবেদন যাহতে সরকারি জায়গা দখল করে বহু তল ভবন নির্মাণ করতে না পারে সে বিষয় ব্যবস্থা গ্রহনের জন্য। এবিষয়ে কাশেম মাষ্টার বলেন মাধবকাটি মৌজায় আমাদের ক্রয়কৃত সম্পত্তি উপর ঘর নির্মাণ করছি যদি সরকারি জায়গার উপর ঘর নির্মান করি তাহলে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে মাপজরিপের করে সরকারি জায়গা বাদ দিয়ে ঘর নির্মাণ করবে বলো জানান।সাতক্ষীরা সদর সহকারী ভূমি কমিশনার সাথে সরকারি জায়গা দখল করে বহু তল ভবন নির্মাণে বিষয় জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রিপোর্টার 














