আজ ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১২৭ বার

আবু সাঈদ, সাতক্ষীরা: ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার ‘ ও ‘বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তাক আহমেদ। তিনি বলেন বিদেশ গমনের ক্ষেত্রে অনেক এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসে। যাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ আছে তাদের চিহ্নিত করে ব্ল্যাকলিস্ট করে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই দুইজন সাক্ষী রাখবেন। আমরা সাতক্ষীরা নিয়ে কাজ শুরু করি,তাহলে একসময় দেখা যাবে বাংলাদেশ থেকে বিদেশগামী কোন ব্যাক্তির অভিযোগ থাকবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন,সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা কর্মসংস্থান ও জলশক্তি অফিসের সহকারি পরিচালক মোস্তফা জামান। এসময় আরো বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক সঞ্জিত কুমার দাশ,টিটিসি সাতক্ষীরার অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ অফিসার মো. আব্দুল মজিদসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মনিরুজ্জামান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার

আপডেট টাইম : ০৮:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫