আজ ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সব ছাত্র সংগঠনকে এক হওয়ার আহ্বান

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৮৩ বার

সারাদেশে চলমান ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের সার্বিক নিরাপত্তা বিধানে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বিক্ষোভ সমাবেশ করেছে।

রোববার (৯ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা বিশেষভাবে উল্লেখ করে বলেন, মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া তার নিজ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনার বিচারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এর প্রতি সমর্থন জানাচ্ছে। সেই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনকে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করতে আহ্বান জানিয়েছে তারা।

আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক ইভান তাহসীভ বলেন, বর্তমানে আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি। সমাজ নির্বিচারে খুন, গুম, ধর্ষণসহ অনেক অপরাধে ছেয়ে গেছে। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তাই এর প্রতিবাদে আমাদের সাধারণ জনগণকে সচেতন হতে হবে। সম্প্রতি মাগুরায় ৮ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। দেশের অবস্থা এমন যে মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে ভয় পাচ্ছে। ধর্ষকদের জনসম্মুখে শাস্তির দাবি জানাচ্ছি।

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সব ছাত্র সংগঠনকে এক হওয়ার আহ্বান নির্বাচনের আগে মুগ্ধর খুনিদের বিচার করতে হবে : উপদেষ্টা ফরিদা সমাবেশে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারুফ হাসান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে একটি ছোট্ট শিশু বাচ্চা তার নিজের নিকটাত্মীয়ের কাছেও নিরাপদ নয়। দেশের এমন পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সব ছাত্র সংগঠনকে এক হওয়ার আহ্বান

আপডেট টাইম : ১১:১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫