আজ ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

ভাইকে হত্যার ঘটনায় ৩ ভাই আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৩৯৮ বার

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের যোগীমাঠপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলাম (৬০) নিহতের ঘটনায় চাচতো তিন ভাইকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনার পরই ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, বিল্লাল, একলাছ ও রাসেল। তারা সবাই একই গ্রামের নুর ইসলামের ছেলে। এর আগে সকালে শহিদুল তাদের হাতে খুন হন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। সকালে মাঠে পানি দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে। কিন্তু এর আগে থেকেই পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। সেই প্রতিশোধেই খুন করা হয়েছে শহিদুলকে। ঘটনার পরই পুলিশ অভিযানে নেমে তিনজনকে আটক করেছে। বিষয়টা নিয়ে তদন্ত চলছে বলে জানান ওসি বাবুল।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভাইকে হত্যার ঘটনায় ৩ ভাই আটক

আপডেট টাইম : ০৭:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫