আজ ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১৪৪ বার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। শনিবার (৮ মার্চ) সাতক্ষীরার ভোমরা, কালিয়ানি, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ উল্লেখিত বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোন, বিভিন্ন প্রকার প্রসাধনী, শড়ি ও ওষুধসহ বিভিন্ন ধরনের মালামাল আটক করে। আটক এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১৪ হাজার ২০০ টাাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জিস্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার মালামাল জব্দ

আপডেট টাইম : ০৭:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫