আজ ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ১৮৭ বার

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ আটক করা বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌ বাহিনী। এর আগে বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে ১০-১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান।

বৃহস্পতিবার সকালে জেলেদের ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, বুধবার দুপুরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ৬ টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে নিয়ে যাওয়া ছয়টি ট্রলারের মালিকরা হল, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মো. বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম, মো. শফিক। এদের মধ্যে মো. শফিকের মালিকাধীন দুটি ট্রলার রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার

আপডেট টাইম : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫