আজ ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস স্ট্রেচারে মাঠ ছাড়লেন সোহান

প্রধান উপদেষ্টাকে জরুরি আহ্বান সালাহউদ্দিনের

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ১৮৮ বার

চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন, এনআরএফ আয়োজিত এক আলোচনা সভা ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও বক্তব্য দেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা এখনো মিনমিনিয়ে কথা বলছেন বিদেশি গণমাধ্যমে। তবে দেশে প্রেস কনফারেন্সে এ নিয়ে কথা বলছেন না।’

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে নির্বাচন দিয়ে দিন।’ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিত পাটির (এনসিপি) ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার বিষয়ে প্রশ্ন তুলেছেন সালাহ উদ্দিন আহমেদ।

নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে তাদের স্বাগত জানাবো। তাদের ঘোষণাপত্রে বলেছে-সেকেন্ড রিপাবলিক করবে, আমাদের প্রশ্ন বর্তমান রিপাবলিক কী অসুস্থ হয়ে গেছে? বর্তমান রিপাবলিক কি নেই। আপনারা তো সংস্কার কমিশনে সংশোধনী দিয়েছেন। গণপরিষদ নাম কেন হবে? আমরা কী নতুন করে স্বাধীন হওয়া দেশ? আমরা তো স্বাধীন রাষ্ট্র। বরং ফ্যাসিবাদ জমানা থেকে ফেরাতে সংশোধন জরুরি।’

তিনি বলেন, ‘৫ আগস্ট কী চেয়ারম্যান-মেম্বার নির্বাচনের জন্য হয়েছিল। এটার উদ্দেশ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘস্হায়ী করা। এতে কারও কারও ক্ষমতায় খায়েশ পূরণ হবে।’ এ সময় চলতি মাসের মধ্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক শক্তির সঙ্গে বসে আমরা পরবর্তী করণীয় ঠিক করবো। রাজপথে বেড়ে ওঠা ঐক্য বিনষ্ট হলে লাভবান হবে পতিত স্বৈরাচার।’

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ

প্রধান উপদেষ্টাকে জরুরি আহ্বান সালাহউদ্দিনের

আপডেট টাইম : ১০:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫