আজ ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

বেনাপোলে ১৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ পাচারকারী আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৬ বার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ভারত ফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এবং সিমান্তে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকির ১৩ লাখ ১২ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, কিসমিস, পান মসলা, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি। এ সময় যশোরের শার্শা উপজেলার রাড়ি পুকুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মিলন হোসেন (৩৫) নামে একজন পাচারকারীকে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করেছে তারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল বিওপি এবং সীমান্তের চেকপোস্ট এলাকার প্যাসেঞ্জার টার্মিনাল এবং সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এসমস্ত ভারতীয় মালামাল আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উদ্ধারকৃত মাদক ব্যাটালিয়নে এবং মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে, বলে তিনি আরো জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

বেনাপোলে ১৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ পাচারকারী আটক

আপডেট টাইম : ০৯:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫