আজ ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ৬ লাখ টাকার মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪১ বার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরার ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন উল্লিখিত বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, বোরকা, বিভিন্ন ধরনের ওষুধ ও আগরবাতি ইত্যাদি জব্দ করে। আটক এসব চোরাচালানী পণ্যের আনুমানিক মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে বলা হয়, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ৬ লাখ টাকার মালামাল জব্দ

আপডেট টাইম : ০৮:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫