আজ ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

কলারোয়ায় চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামী যুবদল নেতা টুটুল গ্রেফতার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৩ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় চেকের মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী মাটি ব্যবসায়ী ও যুবদল নেতা টুটুলকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) এর সদস্যরা। শনিবার দুপুরে কলারোয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামালউদ্দীন টুটুল কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের শফিউদ্দীন মন্টুর ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।

জানা গেছে, টুটুল একজন মাটি ব্যবসায়ী। বরিশাল জেলার মুলাদী থানা এলাকা থেকে মাটি কাটা মেশিন (স্কেভেটর) ভাড়ায় নিয়ে কলারোয়ার বেত্রবতী নদীর মাটিসহ বিভিন্ন এলাকায় মাটি কাটার ব্যবসা করে। এক পর্যায়ে মাটি কাটা মেশিনের মালিক ভাড়া বাবদ টুটুলের নিকট ২ লক্ষ টাকা পাবে।

এ ঘটনায় টুটুলের নামীয় একটি চেক দিয়ে উক্ত মেশিন মালিকের নিকট থেকে পাওনাকৃত টাকার সময় নেয়। পরবর্তীতে টুটুল টাকা দিতে ব্যর্থ হলে স্কেভেটরের মালিক বরিশাল আদালতে টুটুলকে আসামী করে একটি চেকের মামলা দায়ের করে। ওই মামলায় বিজ্ঞ আদালত টুটুলকে ৪ মাসের সাজাসহ ২ লাখ টাকা জরিমানা করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ওই গ্রেফতারী পরোয়ানায় টুটুলকে সাতক্ষীরা র‍্যাব গ্রেফতার করে কলারোয়া থানায় সোপার্দ করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া টুটুলকে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কলারোয়ায় চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামী যুবদল নেতা টুটুল গ্রেফতার

আপডেট টাইম : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫