আজ ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত ও সরকারি সম্পদ ক্ষতি করার দায়ে জেলা যুবলীগসহ ৭৬ জনের নামে মামলা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭০ বার

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরায় সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে রাস্তা ও কালভার্টে অগ্নিসংযোগ করে ত্রাস সৃষ্টি করে, সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগে জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানসহ ৭৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০জনকে আসামী করে ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে আলাউল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেন, পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, আব্দুল খালেক, খন্দকার আওরঙ্গজেব, শহীদুজ্জামান শাহীন, আলীপুর চেক পোষ্ট এলাকার সেলিম হোসেন, হাড়দ্দহ গ্রামের আশরাফুল ইসলাম, শহরের ইটাগাছার মো. হান্নান গাজী ও সদরের বেতলা গ্রামের আতাউল হক সরদার (আতা)।

মামলার বিবরনে জানা যায়, আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা বর্তমান সরকারকে উৎখাত করার জন্য রবিবার ভোর ৬টার দিকে বাইপাস সড়কের বকচরা মোড় এলাকায় বাঁশ, লাঠি, লোহার রড, কুড়াল, দা ইত্যাদি নিয়ে আগুন জ্বালিয়ে রাস্তা ও কালভার্টের ক্ষতিসাধন করার লক্ষ্যে জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের নেতৃত্বে মিছিল করে। স্থানীয় লোকজন সেখানে জড়ো হলে তারা পালিয়ে যায়। এ সময় দারা সরকারি জিনিসপত্র ক্ষতি করে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক জানান, পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত ও সরকারি সম্পদ ক্ষতি করার দায়ে জেলা যুবলীগসহ ৭৬ জনের নামে মামলা

আপডেট টাইম : ১০:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫