সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এবং হিজলদী সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন পশ্চিম পাড়া নামক স্থান হতে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১ আরবি সাতক্ষীরা সদর থানাধীন কেরাগাছি বাশ বাগান নামক স্থান হতে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত ভাদিয়ালী ও কেরাগাছি নামক স্থান হতে ১,০৪,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিস আটক করে।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে ঝাউডাঙ্গা চেক পোষ্ট ঝাউডাঙ্গা চেক পোষ্ট নামক স্থান হতে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় ভারতীয় নাইটি আটক করে। হিজলদী বিওপি সীমান্ত পিলার ১৫ হতে পশ্চিম পাড়া হতে ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, ব্যাটালিয়ন সদরের বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৭ আরবি ও সোনাডাঙ্গা ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
রিপোর্টার 














