আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি ভোমরা, কালিয়ানী, কুশখালি,তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এবং মাদরা বিওপির সীমান্ত এলাকায় অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক। গতকাল দিনভর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩ ও মেইন পিলার ৩/৪ এস হতে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি ও মন্দির রোড নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কম্বল আটক করে।
কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী মাঠ থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার সাতক্ষীরা সদর থানাধীন কুশখালি ছয়ঘড়িয়া নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১ আরবি বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কেরাগাছি বাশ বাগান নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৪-৫ আরবি হতে বাংলাদেশের অভ্যন্তরে কাকডাঙ্গা পাকা রাস্তা ও কুটিরবাড়ি নামক স্থান হতে ১,২৯,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে ঝাউডাঙ্গা চেক পোষ্ট ঝাউডাঙ্গা চেক পোষ্ট ও রেওয়ের বাজার স্থান হতে ৫৪,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল ও বোরকা আটক করে। এছাড়াও, মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৮-১০ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালী ও শ্মশান ঘাট নামক স্থান হতে ১,০০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। এবিষয়ে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে
লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জিঅধিনায়ক সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করেন।
রিপোর্টার 














