আজ ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরার সীমান্তে ভারতীয় নেশা জাতীয় ও বিভিন্ন ধরনের মাদক জব্দ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৫১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৪ বার

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নেশা জাতীয় ৩৫ বোতল সিরাপ এবং ১৮ বোতল মদসহ প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ ফেব্রুযারি সাতক্ষীরা ব্যাটালিয়ন অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা এবং হিজলদী বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে উপরোক্ত মালামাল আটক করা হয়।

তিনি আরও জানান ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/৪ এস এবং ৩/৪ এস হতে আনুমানিক ২শ-৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া এবং লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ এবং ১৮ বোতল ভারতীয় মদ আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/১ এস হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩ হতে আনুমানিক ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফলমোড় নামক স্থান হতে ২৫ হাজার ৩৬০ টাকা মূল্যের ভারতীয় কম্বল এবং কসমেটিক্স আটক করে।

বাকাল চেকপোস্ট এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে বাকাল পেট্রলপাম্প নামক স্থান হতে ১৭ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। তলুইগাছা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এবং ১৩/৩ এস এর ১ আরবি হতে আনুমানিক ২শ-৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কেড়াগাছি এবং চারাবাড়ি নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৫ আরবি ও ৭ আরবি হতে আনুমানিক ৩শ-৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেড়াখালী এবং ভাদিয়ালী নামক স্থান হতে ৩ লক্ষ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি এবং থ্রি পিস আটক করে।

হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৫/৩ এস আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন সুলতানপুর নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া সদরের বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১২ আরবি হতে আনুমানিক ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন সোনাবাড়িয়া নামক স্থান হতে ১ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৭ লক্ষ ৫২ হাজার ৯২২ টাকা। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরার সীমান্তে ভারতীয় নেশা জাতীয় ও বিভিন্ন ধরনের মাদক জব্দ

আপডেট টাইম : ১১:৫১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫