সাতক্ষীরা প্রতিনিধি: গ্রাম বাসির দীর্ঘদিন চলাচলের একমাত্র যাতয়াতের পথ বন্দ। বাধাঁ দেওয়াই মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও তদন্তের নামে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় আদালতে মিথ্যা রিপোর্ট প্রদান করার অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। সুত্রে প্রকাশ সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা বাসির চলাচলের সরকারি রাস্তা গায়ের জোরে বন্দ করে দেয় একই এলাকার নাজমা বেগম। এতে এলাকার লোক জনের চলাচলের সমস্যা সৃষ্টি হলে ওই এলাকার বাসিন্দারা প্রতিবাদ করে।
এক পর্যায় নাজমা বেগম বাদী হয়ে সাতক্ষীরা আদালতে মিথ্যা মামলা দেয় প্রতিবাদ কারীদের বিরুদ্ধে, পরে আদালত সরেজমিনে তদন্ত পূর্বক রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন এবং তদন্ত কমিশনের মাধ্যমে এড মানিক বিশ্বাস সরেজমিনে তদন্ত করে ২২/১/২৫ সালে আদালতে তদন্ত রিপোর্ট পেশ করেন কিন্তু সত্য ঘটনা আড়াল করে মিথ্যা রিপোর্ট দেওয়াই বেবাদীগন গনসাক্ষর করে পূনরায় তদন্তের দাবি জানান। এ বিষয়ে রবিউল ইসলাম বলেন সরকারি দীর্ঘদিনের রাস্তা জোরপূর্বক নাজমা ঘেরা বেড়া দিয়ে আটকে রেখেছে এবং আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে এর সঠিক বিচার চাই।
কমিশনার এড মানিক বিশ্বাস আমার কাছে ৫০ হাজার টাকা ঘুষদাবী করে কিন্তু টাকা না দেওয়ায় আদালতে মিথ্যা রিপোর্ট জমা দেয়। আমরা এটা মানব না কারণ ঐ রাস্তা আমাদের বাপ দাদার আমল থেকে এই এলাকার মানুষ চলাচল করছে শুধু তাই নয় সাতক্ষীরা পৌরসভা কতৃক ঢালাই রাস্তা তৈরী করেছে সেই রাস্তা নাজমা ভাংচুর করেছে যাহা গনমাধ্যমসহ যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।
রিপোর্টার 














