আজ ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরার আশাশুনিতে ইউনিয়ন বিএনপির সম্মেলন নিয়ে সংঘর্ষে আহত- ১৫, সম্মেলন পন্ড, ১৪৪ ধারা জারি

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৫ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে বুধহাটা ইউনিয়ন বিএনপির সম্মেলন নিয়ে দু’ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সম্মেলন স্থলে জারী করা হয়েছে ১৪৪ ধারা । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুতর আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি)দুপুরের দিকে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক পলাশ আহসান , যুব দলের সাবেক সহ-সভাপতি বকুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলম, কল্লোল, দিপু, আশিক, শফিকুল ও আছাফুর এবং অপর পক্ষের উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোট, যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক রমজান আলী, যুবদল কর্মী আজমি নূরসহ কমপক্ষে ১৫ জন।

সম্মেলন আয়োজনকারীদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন বলেন, ‘‘ পূর্ব ঘোষণা অনুযায়ী বুধহাটা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষ্যে বেলা ১০ টা থেকে আমরা ভোট গ্রহণ করছিলাম। এসময় প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে রড, লাঠি, ইটপাটকেল নিয়ে হামলা সম্মেলন পন্ড করে দেয়। তবে কর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ গড়ে তুললে তারা ফিরতে বাধ্য হয়। ’’

অপর পক্ষের উপজেলা বিএনপির আরেক অংশের সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু জানান,‘‘ তারা ত্যাগী নেতাদের বাদ রেখে গোপনে আওয়ামীলীগের নেতাকর্মী ও তাদের মনোমত লোক নিয়ে পকেট কমিটি করার চেষ্টা করছিল। সেটা প্রতিহত করতে আমাদের নেতাকর্মীরা উপস্থিত হলে তাদের উপর হামলা চালিয়ে রক্তিক্ত করা হয় ‘’

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, ‘‘ পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠ ও পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরার আশাশুনিতে ইউনিয়ন বিএনপির সম্মেলন নিয়ে সংঘর্ষে আহত- ১৫, সম্মেলন পন্ড, ১৪৪ ধারা জারি

আপডেট টাইম : ০৪:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫