আজ ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবে ম্যারাথন দৌড় ও পুরস্কার বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ২১২ বার

আবু সাঈদ সাতক্ষীরা: এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে ম্যারাথন দৌড় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ম্যারাথন দৌড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা রোড মোড় হয়ে সার্কিট হাউজের সামনে দিয়ে বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আমিনুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন। ম্যারাথন দৌড়ে প্রায় পাঁচ শতাধিক দৌড়বিদ অংশ নেয়। ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকার করে নাহিদ ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করে মোহাম্মদ মিলন, অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দিকা ও খন্দকার আরিফ হাসান প্রিন্স।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবে ম্যারাথন দৌড় ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০৯:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫