আজ ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে চাঁদাবাজি করতেন কামাল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ২৩৪ বার

অনলাইন ডেস্ক: কখনও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনও সাংবাদিক আবার কখনও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করছিলেন কামাল খান ওরফে শাহ কামাল নামের এক ব্যক্তি। অবশেষে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ বলছে, কামাল একজন পেশাদার প্রতারক। শনিবার তাকে ডেমরা থানা-পুলিশ গ্রেপ্তার করে।

ডেমরা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার কামাল পুলিশ কর্মকর্তাসহ নানা শ্রেণিপেশার মানুষের কাছে নানা পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করতেন। গত বৃহস্পতিবার ডেমরার রাণীমহল এলাকায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহকে কামাল ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী হিসেবে পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেন। শনিবার তাকে কৌশলে ডেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে কামালের বিরুদ্ধে ডেমরা থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে চাঁদাবাজি করতেন কামাল

আপডেট টাইম : ১১:১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫