আজ ১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশি স্বামী-স্ত্রীকে ফেরত দিল ভারত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ২৩৫ বার

বেনাপোল প্রতিনিধি: অবৈধ পথে ভারতের গুজরাটে গিয়ে সেদেশের পুলিশের কাছে বাংলাদেশি স্বামী-স্ত্রী আটক হওয়ার দীর্ঘ ৭ বছর পর গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজাশেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় স্বামী রশিদ শেখ (৪০) ও স্ত্রী ঝরনা খাতুনকে (৩২) বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেন।

ফেরত আসা এই দম্পতিরা হলো যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রশিদ শেখ ও তার স্ত্রী ঝরনা খাতুন।

জানা যায়, দালালের মাধ্যমে ২০১৮ সালের ১৮ মার্চ মাসে স্বামী রশিদ শেখ ও স্ত্রী ঝরনা খাতুন ভারতে প্রবেশ করেন। অবৈধভাবে বসবাস করার অপরাধে গুজরাট পুলিশের হাতে আটক হন তারা। সেখানকার আদালত তাদের ৭ বছরের সাজা দেয়। গুজরাটের সেন্ট্রাল কারাগারে সাজাশেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশি স্বামী-স্ত্রী দম্পত্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশি স্বামী-স্ত্রীকে ফেরত দিল ভারত

আপডেট টাইম : ১১:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫