আবু সাঈদ: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডঃ এম,শাহ আলম ও সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ এমদাদুল ইসলাম সহ নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন ।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাডঃ জি,এম,লুৎফর রহমান এর সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠান হয়। সদস্য সচিব এ্যাডঃ ইউনুস আলীর পরিচালনায় পবিএ কোরআন তেলাওয়াত করেন এ্যাডঃ বাসাতু়ল্লাহ আওরঙ্গী বাবলা , এ সময় বক্তব্য রাখেন সিনিয়র এ্যাডঃ এ কে,এম,শহিদুল্লাহ ,
ধান নির্বাচন কমিশনার এ্যাডঃ শফিকুল ইসলাম খোকন , এ্যাডঃ মোঃ শহিদুল্লাহ (২) , নবনির্বাচিত সভাপতি এ্যাডঃ এম শাহ আলম , সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ এমদাদুল ইসলাম , সাবেক সভাপতি এ্যাডঃ ড,রবিউল ইসলাম খান, জি,পি, এ্যাডঃ অসীম কুমার মন্ডল , পি,পি,এ্যাডঃ শেখ আব্দুস সাওার , নারী শিশু কোর্টের বিশেষ পি, পি, এ্যাডঃ মোঃ আলমগীর আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন প্রমুখ ।
সভাপতি এ্যাডঃ এম,শাহ আলম বক্তব্যে বলেন দীর্ঘ দিন পর নির্বাচন হয়েছে যাদের সহযোগিতায় নির্বাচন হয়েছে তাদের এবং সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানাই । তিনি আরো বলেন দলমত নির্বিশেষে সকল দ্বিধাদ্বন্দ ভুলে সকলের সহযোগিতায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির উন্নয়ন করতে চাই ।
রিপোর্টার 














