আজ ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

কলারোয়ায় সীমান্তে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মতবিনিময় করলেন বিএনপি নেতা আশরাফ হোসেন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ১৬৯ বার

কামরুল হাসান: শারীরিক অসুস্থতাজনিত কারণে দুটি অপারেশন সম্পন্ন করে ঢাকা থেকে কলারোয়ায় ফিরেই প্রেস ক্লাবে আসলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেঁড়াগাছির সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
সেসময় কেঁড়াগাছি ইউপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি কেঁড়াগাছিতে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কথা উল্লেখ করে বিএনপি নেতা আশরাফ হোসেন বলেন, গভীর ষড়যন্ত্রে স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতারা দুঃসাহসিকভাবে বিএনপির অফিসে হামলা ও বিএনপি নেতাকর্মীদের মারপিট করে আহত করেছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশের ভূমিকা রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, আমাদের দাবি অবিলম্বে পুলিশ প্রশাসন অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনবেন।

উপজেলা যুবদলের ও কৃষক দলের সাবেক সভাপতি আশরাফ হোসেন আরো বলেন, প্রশাসনের সাথে যোগসাজশে আওয়ামী লীগ নেতা ঘাট মালিক আজারুল, মনসুর মেম্বার, তারিকসহ কতিপয় চোরাকারবারীরা মোটা অংকের টাকার লেনদেনে সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। সোনারবার, রুপা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন চোরাচালান করে দেশ ও সমাজের ক্ষতি করছে। এদেরকে এখনই প্রতিহত করতে হবে।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে আগামির রাষ্ট্র নায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে আবারো সংসদ সদস্য নির্বাচিত করতে হবে।

এসময় তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুখপাত্র অসুস্থ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দিনের সুস্থতা কামনা করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কলারোয়ায় সীমান্তে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মতবিনিময় করলেন বিএনপি নেতা আশরাফ হোসেন

আপডেট টাইম : ০৬:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪