আজ ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

জমির নাম জারি করতে নেওয়া ঘুষের টাকা ফেরত দিলেন কানুনগো হতে পারে বিভাগীয় মামলা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ২৫৭ বার

আবু সাঈদ: সোমবার দুপুর ১২টায় সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তাঁর নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তালা উপজেলার সুভাষিণী সৈয়দ দিদার বখত মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষার গুনগত মান উন্নয়ন ও সরকারি বিভিন্ন সেবা প্রদান বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উক্ত স্কুলের শিক্ষক মুকুন্দ মুরারি সরকার জেলা প্রশাসক-কে মৌখিকভাবে অভিযোগ করেন যে, সম্প্রতি তিনি তাঁর স্ত্রী অনিমা সরকারের নামে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসে জমি নামজারি করতে গেলে সংশ্লিষ্ট অফিসের কানুনগো ৫০০০ টাকা উৎকোচ দাবি করেন। একজন স্কুল শিক্ষক হিসেবে এতো টাকা প্রদান করা সম্ভব নয় বললে কানুনগো বলেন, এর কমে নামজারি করা যাবেনা। অতঃপর তিনি ৫০০০ টাকা কানুনগোকে প্রদান করতে বাধ্য হন।

বিষয়টি শুনে জেলা প্রশাসক তৎক্ষনাৎ মোবাইলে খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবাইলে জেলা প্রশাসক, সাতক্ষীরাকে জানান যে, উক্ত টাকা ভুক্তভোগীকে ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কানুনগোর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ভুক্তভোগী শিক্ষক টাকা ফেরত পেয়েছেন মর্মে জেলা প্রশাসক, সাতক্ষীরাকে মোবাইল ফোনে জানিয়েছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

জমির নাম জারি করতে নেওয়া ঘুষের টাকা ফেরত দিলেন কানুনগো হতে পারে বিভাগীয় মামলা

আপডেট টাইম : ০৬:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪