নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌর যুবদল বিএনপির রাষ্ট্র মেরামতের কাঠামো বিষয়ক ৩১ দফা লিফলেট বিতরণ করেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ জুলাই ২০২৩ তারিখে প্রস্তাবিত এই কাঠামো দেশের সাধারণ জনগণের সামনে তুলে ধরার জন্য সাতক্ষীরা পৌর যুবদলের উদ্যোগে প্রত্যেক ওয়ার্ডে লিফলেট বিতরণের কার্যক্রম চলছে। সোমবার শহরের নিউমার্কেট মোড় থেকে বড়বাজার পর্যন্ত এই লিফলেট বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন সাতক্ষীরা পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চৌধুরী, নাসির উদ্দিন, আবুল হাসান, রোমেল পারভেজ, এবং জীবন। এছাড়া উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল কাফি ও সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ নয়ন, ৩ নম্বর ওয়ার্ডের ইমতিয়াজ আহমেদ ও সজীব হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের রাজু আহমেদ, ৬ নম্বর ওয়ার্ডের ফিরোজ হোসেন ও আব্দুল কুদ্দুস, এবং ৯ নম্বর ওয়ার্ডের পারভেজ হোসেন ও রেজাউল।
শিরোনাম ::
পৌর যুবদলের উদ্যোগে রাষ্ট্র মেরামতের কাঠামো বিষয়ক ৩১ দফা লিফলেট বিতরণ
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৯:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- ২০১ বার
ট্যাগ :
জনপ্রিয়
















