সাতক্ষীরা প্রতিনিধি: আওয়ামী লীগের আইনজীবীকে সরকারি কৌশলী (অতিরিক্ত পিপি) নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা বিএনপি পন্থী আইনজীবীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে নানান জনে নানান মত, সুত্রে প্রকাশ ২৯ অক্টোবর সাতক্ষীরা আদালতে ৩৪ সরকারি আইনজীবী নিয়োগ দিয়েছে আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়। উক্ত নিয়োগে উপ – সলিসিটর সানা মোঃ মাহরুফ হোসাইন সাক্ষরিত ২৯ অক্টোবর ৩৪ জনের নিয়োগ পত্র সাতক্ষীরা জজকোর্ট ও জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন।
উক্ত তালিকায় আওয়ামী লীগ পন্থী এড মোঃ সাইদুর রহমান সাঈদ নিয়োগ পাই ৩৪ মধ্যে ১৩ নং ক্রমিকে। এবিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির আইনজীবীগন এ প্রতিবেদককে বলেন আওয়ামী লীগ সরকারের সময় সাতক্ষীরা সদর ২ আসনের সাবেক এমপির জাতীয় সংসদ এর প্যাডে সরকারি আইনজীবী হিসাবে বতর্মানে নিয়োগ পাওয়া এড সাঈদুর রহমান সাঈদকে ডিও লেটার দিয়ে বিগত সরকারি আইনজীবীর তালিকায় ৩৭ জনের মধ্যে ২২ নং ক্রমিকে জোর সুপারিশ করেন যাহা এই প্রতিবেদক এর নিকট সংরক্ষণ আছে।
উল্লেখ্য বিতর্কিত আইনজীবী এড সাইদুর রহমানের নাম সাতক্ষীরা জেলা বিএনপির এক অংশের সুপারিশে নামের ৩৪ আইনজীবীর মধ্যে ১২ নং ক্রমিকে উল্লেখ্য আছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক আইনজীবী এপ্রতিবেদককে বলেন এই আওয়ামী লীগের আইনজীবী এড সাঈদুর রহমান সাঈদদের নিয়োগ বাতিল করার জন্য জোর দাবী করছি। উক্ত বিষয়ে এড সাইদুর রহমান সাঈদ এপ্রতিবেদককে বলেন শুধু বিএনপির আইনজীবী সরকারি উকিল হবে আর অন্য কোনো দলের উকিল সরকারি উকিল হতে পারবে না?। তিনি আরো বলেন কেয়ার টেকার সরকারের সময় কি শুধু বিএনপির উকিল সব হয় তাহলে অন্য ব্যক্তি বা দল কি করবে, আমি বিএনপি দল করি।
রিপোর্টার 














