আজ ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

প্রতিপক্ষের হামলায় সদরের আগরদাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান নিহত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ২৬৮ বার

নিজস্ব প্রতিনিধি: মসজিদের বিদ্যুৎ লাইন এর টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধার পর সদরের আবাদেরহাটে মারপিটের ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর আবাদেরহাটের বাজারের ব্যবসায়ীদের মসজিদের বিদ্যুৎ সংযোগ বাবদ মাসিক টাকা ব্যবসায়ীদের নিকট থেকে আদায় করছিলেন। বাজারের মধ্যে জনৈক এক ব্যবসায়ীর দোকানে আব্দুল মান্নান বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়ায় উক্ত দোকানে বসে থাকা আব্দুল মান্নানের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল মান্নানকে বেধড়ক মারপিট করলে আব্দুল মান্নান মাটিতে লুটিয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম ডাক্তার কাছে নিয়ে যায়। সেখানে থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে মারা যায়। রাতে নিহতের বাড়িতে পুলিশ ছিল বলে সূত্র জানায়।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ সফিকুর রহমান বলেন, আবাদেরহাট বাজারে দু’জনের মধ্যে মারামারি হলে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মারা যান। ঘটনাস্থলে আমরা এসে বিষয়টি দেখছি।
এদিকে নিহতের পরিবারের অভিযোগ, আব্দুল মান্নানকে বেধড়ক মারধর করে প্রতিপক্ষ । সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা গেছেন। প্রসঙ্গত: ২০১৩ সালে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম মারা যাওয়ার পর ২০১৪ সালে আগরদাড়ী ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে আব্দুল মান্নান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

প্রতিপক্ষের হামলায় সদরের আগরদাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান নিহত

আপডেট টাইম : ০৩:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪