নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা এর নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে জেলা প্রশাসক এর কার্যালয়ে, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি ডি এম কামরুল ইসলাম। সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যথা মোঃ তুহিন হোসেন, মীর আবু বকর, জাহাঙ্গীর হোসেন, জি এম আবু জাফর, মোঃ মুজাহিদুল ইসলাম, আলী হোসেন, আমিরুল হোসেন, মাসুম বিল্লাহ প্রমূখ। এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিক গন জাতির বিবেক তাদের লেখনির মাধ্যমে সমাজ পরিবর্তন হয়।
তাই সব সময় মানবতার কল্যাণ ও দেশের জন্য সর্বসময় কাজ করতে হবে। আমি জেলা প্রশাসক হিসাবে এই সাংবাদিক কল্যাণ সংস্থার সাফল্য ও সমৃদ্ধি কাম করি।
রিপোর্টার 















