আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হননি। শনিবার সকালে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ অভিযান চালানো হয়।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, অস্ত্র চোরাকারবারীদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা সীমান্তে অভিযান চালায় বিজিবি।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ওয়ান শ্যুটার গান ও ৪ রাউন্ড গুলি সদর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান অধিনায়ক।
রিপোর্টার 















