আজ ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে কুরআনের আইন প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াতের

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ২১৮ বার

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অতীতে অনেক সরকার বিভিন্ন সংস্কার করেছেন, কিন্তু কোন কর্মসূচি মানুষকে শান্তি দিতে পারেনি। মানব রচিত মতবাদ ভুল। যতদিন এই মতবাদ নিয়ে আন্দোলন হবে, তাদের দ্বারা দেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আল্লাহর দ্বীন এটাই ইসলাম, এটিই সঠিক। ইসলামী আইন যতদিন কায়েম না হবে, ততদিন দেশের শান্তি প্রতিষ্ঠা হবে না। যারা কুরআনের আইন চাই, তাদেরকে ঐক্যবদ্ধ করে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে হবে। আমরা কুরআন, সুন্নার আইন বাংলাদেশে কায়েম করবো ইনশাল্লাহ। প্রয়োজনে আমাদের জীবন শহীদ হবে, তবু কুরআন-সুন্নার আইন চালু হবে ইনশাল্লাহ। তিনি বলেন, বিগত জালিম সরকার সকল বিভাগে তাদের লোক বসিয়ে রেখেছে। এখন থেকে নিয়মিত নামাজ পড়া লোকদের মসজিদ কমিটির সভাপতি করা হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে এই ষড়যন্ত্রকারীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং সেখানে সৎ ও দেশপ্রেমিক জনবল নিয়োগ দিতে হবে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে আল আমিন ট্রাস্টে সাবেক এমপি কাজী শামসুর রহমান অডিটোরিয়ামে রুকনদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক। শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রফেসর ওবায়দুল্লাহ, প্রফেসর ওমর ফারুক প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে কুরআনের আইন প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াতের

আপডেট টাইম : ০৮:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪