সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা শ্রমিক নেতা নাজমুল আলম মিলন শ্রমিকদের ব্যবহার করে জোর পূর্বক জমি দখল করার অভিযোগ উঠেছে । ঘটনা সূত্রে জানাযায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় নাজমুল আলম মিলনের নেতৃত্বে একটি সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে শুক্রবার সকালে পুষ্ফকাঠি গ্রামে জমি দখল করার জন্য যায়। এক পর্যায় উভয়ের মধ্যে হাঙ্গামা শুরু হলে নাজমুল আলম মিলন গং পিছু হটে এতে করে উভয়ের মধে বেশ কয়েকজন আহত হছেছে জানাযায়। উক্ত বিষয়ে পুষ্ফকাঠির একাধিক ব্যক্তি এপ্রতিবেককে বলেন সিরাজুল ইসলামদের সাথে একই গ্রামের রাজু ইসলামের সহিত দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ থাকায়, শুক্রবার উভয় পক্ষ উক্ত জমির উপর সংঘর্ষে জড়ায় পড়ে। তখন এক পক্ষ অপর পক্ষের উপর আক্রমণ করে যাহা পরে সংঘর্ষে রুপ নেই। এবিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিসুর রহমান গনমাধ্যম কর্মিকে বলেন ঘটনা শুনেছি তবে তদন্ত পৃর্বক যথা সমায়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য নাজমুল আলম মিলন এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা করার অভিযোগ আছে। সম্প্রতি নাজমুল আলমমিলন ব্যবসার আড়ালে ভারতে অবৈধভাবে সুপারি ও বাংলাদেশের সূখী পড়ি পাচারের অভিযোগ পাওয়া যায় যাহা বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ ছাপানো হয়।
শিরোনাম ::
ভোমরার শ্রমিক ইউনিয়ন নেতা মিলনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- ২৩১ বার
ট্যাগ :
জনপ্রিয়
















