আবু সাঈদ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন এর আওয়ামী লীগ সভাপতি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি,এম, রেজাউল করিম (৫৮) পিতা- মৃত আব্দুল করিম গাজী, সাং- পরানপুর, হালসাং- নকিপুর, সাতক্ষীরার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বাদী ইমান আলী পিতা জিয়াদ আলী গ্রাম কাকরঘাটা তিনি উল্লেখ করেন আসামী ঠক, প্রতারক, বিশ্বাসভঙ্গকারী, চিটার, বাটপার, দুর্ধর্ষ প্রকৃতির ব্যক্তি হইতেছে। আসামী শ্যামনগর থানাধীন ৫ নং কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হইতেছে। সেই প্রভাব খাটিয়ে আওয়ামী সরকার ক্ষমতা থাকা কালিন সময়ে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান , ইউপি সদস্যদের রাজনৈতিক নেতার ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করিয়া মিথ্যা মামলা দিয়া এলাকার মানুষকে বিভিন্ন ভাবে হয়রানী করেছে এবং মোটা অঙ্কের টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমার জায়গা জমি সংক্রান্ত বিরোধের কারনে মোঃ আলতাফ হোসেন, পিতা- মৃত মন্তেজ আলী, সাং- গোনা, থানা- নান, শ্যামনগর, জেলা- সাতক্ষীরার সঙ্গে বিরোধ ছিল। উক্ত আসামী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় বিরোধ নিষ্পত্তি করিয়া দেওয়ার জন্য গত ইং- ১৭/১/২০২৪ তারিখ রাত্র আনু: ৮. সময় – শ্যামনগর থানাধীন বাদঘাটা গ্রামস্থ পরিবহন টার্মিনাল সংলগ্ন আসামীর শ্বাশুড়ী মোছাঃ সুন্দরী বিবির বসত বাড়িতে বসিয়া সাক্ষীঃ ১। মোছাঃ জামিরুন নেছা (৪৫) স্বামী- মোঃ ইমান আলী, সাং- কাঁকরঘাটা, ২। মোঃ আমজাদ হোসেন (৬০) পিতা- মৃত মন্তাজ উদ্দীন গাজী, সাং- গোনা, ৩। মোঃ লোকমান হোসেন (৪২) পিতা- মৃত সিরাজ শেখ, সাং- মেন্দিনগর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা সহ আরো অনেকের সম্মুখে নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা গ্রহন করে। এই টাকা নেওয়ার পর আসামি জি এম রেজাউল করিম ১ মাসের মধ্যে জায়গা জমির বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি করিয়া দেওয়ার অঙ্গীকার করে। প্রতারনা ও বিশ্বাসভঙ্গ মূলক আচারণ করিয়া মিমাংসা করিয়া দেয় নাই এবং আমার পাওনাকৃত টাকা ফেরৎ দেয় নাই। আমি আসামীর কাছে বার বার তাগেদা দিলে আজ কাল করিয়া বিভিন্ন ধরনের তালবাহনা ও অজুহাত করিয়া আসছে । সর্বশেষ ইং- ১০/৯/২০২৪ তারিখ দুপুর আনু: ১.৩০ ঘটিকার সময় শ্যামনগর থানাধীন শহীদ মুক্তিযোদ্ধা সড়কে জনৈক মুল্লুকের চায়ের দোকানে আসামীকে পাইয়া আমি সহ আমার স্ত্রী মোছাঃ জামিরুন নেছা আমার পাওনাকৃত এক লক্ষ পাঁচ হাজার টাকা চাইলে আসামী একটি টাকাও দিতে পারিবে না বলিয়া হাকাইয়া দেয়। আমি তাহাতে প্রতিবাদ করিলে আসামী জি,এম, রেজাউল করিম আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে বলে যে, পরবর্তীতে টাকার নাম করে তার ধারে পাশে গেলে আমাকে খুনজখম করিবে মর্মে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি ধামকি প্রদান করে। উল্লেখ্য রেজাউল করিমের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, চাদাবাজী সহ একডজজন মামলা আছে। উক্ত বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এপ্রতিবেককে বলেন এলাকা বাসি উক্ত আসামি আটক করে পুলিশ কে সংবাদ দেয়। তখন থানা পুলিশ হেফাজতে নেয় এবং পরবর্তীতে রেজাউল করিম এর বিরুদ্ধে ইমান আলী বাদী হয়ে বুধবার থানায় অভিযোগ দায়ের করে পরবর্তীতে মামলা রেকর্ড করে আসামিকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন, যার মামলা নং জি আর ১৬।
শিরোনাম ::
শ্যামনগর কৈখালি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল আটক
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- ২৬২ বার
ট্যাগ :
জনপ্রিয়


















