আজ ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

আন্দোলনে নিহত আসিফের কবর জিয়ারত নতুন ডিসি-এসপির

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:১৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৩২২ বার

মোঃ আবু সাঈদ: কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বৃষ্টি উপেক্ষা করে নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করেন সাতক্ষীরা নতুন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর।

দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে আসিফ হাসানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আসিফের পরিবারকে বলেন, আপনার ছেলে দেশের জন্য মারা গেছে। তার রক্ত বৃথা যায়নি। আমরা আসিফকে ভুলে যাইনি। সেজন্য বৃষ্টি উপেক্ষা করে আপনাদের পাশে এসেছি।

তিনি বলেন, যতদিন দেশ থাকবে আসিফসহ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকলকে স্মরণ রাখবে বাংলাদেশ। যেকোনো সমস্যায় আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আপনার ছেলের মত পাশে থাকবো।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াসুর রহমান, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মোজাহিদ বিন ফিরোজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসিফ হাসান। আসিফ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

আন্দোলনে নিহত আসিফের কবর জিয়ারত নতুন ডিসি-এসপির

আপডেট টাইম : ১২:১৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪