সাতক্ষীরা: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। দিনভর হাসি-আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ একেএম শফিকুজ্জামান। শিক্ষক তৈয়ব হাসান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক মোস্তাক আহমদ, প্রদ্যুত কুমার বিশ্বাস ও প্রদীপ কুমার প্রমুখ।
অধ্যক্ষ একেএম শফিকুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, “সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ জেলার অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখান থেকে শিক্ষাগ্রহণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে।”
রিপোর্টার 

















