এ পরিস্থিতিতে মসজিদ কমিটির পক্ষ থেকে জরুরি প্রতিরক্ষা বাঁধ ও সংস্কার কাজের দাবি জানানো হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ও কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বলেন,যত দ্রুত নদীশাসন, ড্রেজিং এবং বাঁধ নির্মাণের কাজ শুরু না হয়, তাহলে চর তেতুলিয়া একদিন মানচিত্র থেকে হারিয়ে যাবে। এর সঙ্গে হারিয়ে যাবে কবরস্থান ও মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও।”
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এলাকায় বড় ধরনের সামাজিক বিপর্যয় দেখা দিতে পারে।চর তেতুলিয়া এলাকায় জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ এলাকায় অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ স্থাপন।
এলাকাবাসী স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও জন প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানিয়েছেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নদীভাঙন রোধ করা হোক, যাতে শতাধিক পরিবার তাদের বসতভিটা ও সামাজিক অবকাঠামো রক্ষা করতে পারে।
রিপোর্টার 

















