আজ ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় পারফরম্যান্স ভিত্তিক কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৭০৮ বার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)” স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আখতারুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মো. নুরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. শফিউল আলম, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম খোকন, ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনারুল ইসলাম, আলিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক মো. আরাফাত হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন অভিভাবক হাবিবুর রহমান, মনজু রানী দেবনাথ এবং শিক্ষার্থী আনতারা অনিতা (সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়) ও ওয়ালিদ হাসান (সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাচিত ১৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষার্থীর মাঝে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিক পর্যায়ে ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় পারফরম্যান্স ভিত্তিক কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০৪:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫