আজ ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

২০ মিনিটে লেবাননের ৭০ অঞ্চলে বোমা বর্ষণ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬৫ বার

ইসরাইলি বাহিনী আবারো লেবাননের ওপর আক্রমণ চালিয়েছে। বৃহস্পতিবার রাতের এ আগ্রাসনে মাত্র ২০ মিনিটের মধ্যে দেশটির ৭০টি অঞ্চলে ব্যাপক বোমা বর্ষণ করেছে তারা। আরব গণমাধ্যম জানিয়েছে, তেলআবিবের অপরাধী শাসকগোষ্ঠী লেবাননের ওপর ধারাবাহিকভাবে এ হামলা চালিয়ে আসছে।

ইসরাইলি মিডিয়া সূত্র জানায়, ইসরাইলি বাহিনী এ আক্রমণের সময় লেবাননের ৭০টি অঞ্চলে বোমা বর্ষণ করেছে। সেই সঙ্গে এ হামলায় হিজবুল্লাহর ৫০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলেও তারা দাবি করেছে।যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সামরিক অবস্থানগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। যা মূলত অবরুদ্ধ গাজা এবং দক্ষিণ লেবাননে ইসরাইলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল গত ১১ মাস ধরে গাজার ওপর বর্বরোচিত যুদ্ধ চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৯৬ হাজার জন আহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র, মেহের নিউজ এজেন্সি

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

২০ মিনিটে লেবাননের ৭০ অঞ্চলে বোমা বর্ষণ

আপডেট টাইম : ০৬:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪