আজ ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর, ইসরায়েলজুড়ে সতর্কতা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ২৩০ বার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের দিকে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে তেল আবিব। এ নিয়ে দেশজুড়ে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সূত্রের দাবি, ইরান থেকে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। তার কয়েকটি ভূপাতিত করা গেলেও আরও কিছু ক্ষেপণাস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছে। এ নিয়ে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উল্টোদিকে, পাল্টা জবাবে ইরানের ছয়টি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। হিব্রু ভাষায় সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলায় ইরানের অন্তত ১৫টি সামরিক বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। লক্ষ্যবস্তু ছিল ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের সামরিক অবকাঠামো।

বিশ্লেষকদের মতে, এ ঘটনায় সরাসরি ইরান-ইসরায়েল যুদ্ধের আশঙ্কা প্রকট হয়ে উঠেছে। আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন তাঁরা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর, ইসরায়েলজুড়ে সতর্কতা

আপডেট টাইম : ০২:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫