আজ ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরার পরিবহণ কাউন্টারে যৌথবাহিনীর অভিযান, দুই জনকে অর্থ ও জেল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ৩৮৭ বার

আবু সাঈদ: পবিত্র ঈদুল ফিতর পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে সাতক্ষীরায় বিভিন্ন পরিবহন কাউন্টারে নির্বাহি ম্যাজিস্টেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ-সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুর শহরের সঙ্গীতা মোড় সংলগ্ন পরিবহন কাউন্টারে এ অভিযান চালানো হয়।

এসময় কালো বাজারে টিকিট বিক্রির অভিযোগে শহরের মুনজিতপুর হাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ কামরুল ইসলামকে তিন দিনের জেল এবং আর.এম পরিবহণ কাউন্টারের ইনচার্জ সৌরভকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ’র মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, জেএম শাখার বেঞ্চ সহকারী অহিদুজ্জামানসহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা।

সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে.এম মাহবুব কবির জানান, জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ও বিআরটিএ’র খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার শহরের বিভিন্ন পরিবহন কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। ইতিমধ্যে দুই জনকে কারা ও অর্থ দ্বন্ড দেয়া হয়েছে। এ ছাড়া পবিত্র ঈদ-উল-ফিতরের দুইদিন আগে থেকে যাত্রীদের সুবিধার্থে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখা হয়েছে। যাত্রীসেবা নিশ্চিত করতে আমাদের এ মোবাইল কোর্টের এ অভিযান চলবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরার পরিবহণ কাউন্টারে যৌথবাহিনীর অভিযান, দুই জনকে অর্থ ও জেল

আপডেট টাইম : ১০:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫