আজ ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরা আশাশুনিতে বিষাক্ত মদ খেয়ে তিনজনের মৃত্যু মারাত্মক অসুস্থ ৭

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১৮৯ বার

সাতক্ষীরা প্রতিনিধি: ঈদের দিন রাতে বন্ধুরা মিলে বিষাক্ত মদ পান করায় তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন কমপক্ষে ১৫ জন। তারা আশাশুনিসহ সাতক্ষীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার সকালে আশাশুনি স্বাস্থ্য কপপ্লেক্সে তাদের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ঈদের দিন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের তেতুলিয়া বাজারে। মৃতরা হলেন তেতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)।

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের দিন রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেতুলিয়া বাজারের পাশে ১৫ থেকে ১৮ জন বন্ধু মিলে মদ পান করে। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। ভোরে সবাইকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিসাধীন অবস্থায় তিন মৃত্যু হয়। অসুস্থ্য ৭ থেকে ৮ জনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওেসি) নোমান হোসেন জানান, তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি বলেন বিষাক্ত মদ পান করে তাদের মৃত্যু হয়েছে আবার অনেকেই বলেন মদ এর নাকি মেয়াদ ছিল না যার কারণে এমন দূর্ঘটনার শিকার হয় তারা, তারা বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসর (আরএমও) ডা: প্রসুন কুমার জানান , আমার এখানে একজন মারা গেছে। বাকিরা সাতক্ষীরা সহ বিভিন্ন হাসপাতালে মারা গেছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা আশাশুনিতে বিষাক্ত মদ খেয়ে তিনজনের মৃত্যু মারাত্মক অসুস্থ ৭

আপডেট টাইম : ১০:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫