আজ ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৭২ বার

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে বরকত আলী গাজী (৬০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে শহরের ধোপাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক বরকত আলি গাজী সাতক্ষীরা সদর উপজেলার শিবতলা মাছখোলা এলাকার ইসলাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরকত আলী গাজী সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ তিনি ছাদের উপর থেকে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বরকত আলী।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

আপডেট টাইম : ০৩:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫