আজ ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সীমান্তে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৫০ বার

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে ভাদিয়ালী মাঠ নামক স্থান হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অনাগ্রা ট্যাবলেট আটক করে ।

ভোমরা বিওপির বিশেষ আভিযানে লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানে কালিয়ানী ইদগাহ নামক স্থান হতে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

কুশখালী বিওপির বিশেষ আভিযানে ভাদিয়ালী নামক স্থান হতে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে ভাদিয়ালী ও গেড়াখালী নামক স্থান হতে ৩ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সীমান্তে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

আপডেট টাইম : ১০:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫