আজ ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৮ বার

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার (৭ ফেব্রুযারি) সাতক্ষীরার পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা এবং হিজলদী বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করা হয়। সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মালামালের মধ্যে রয়েছে ওষুধ, বিভিন্ন ধরনের মদ, শাড়ি, মোবাইল ইত্যাদি। আটক মালামালের মধ্যে প্রায় ২৫ লাখ টাকার ভারতী ওষুধ রয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন বিভিন্ন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত অবৈধ মালামাল জব্দ করে। জব্দ মালামালের মূল্য ২৯ লাখ ৭৪ হাজার টাকা। সূত্র আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায় লেঃ কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট টাইম : ১১:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫