আজ ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

বিজিবি,র অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল ও বিপুল মাদক জব্দ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৪৮৩ বার

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল ও বিপুল পরিমান মাদক জব্দ করেছে । পিবিজিএম- পিএসসি,জি পরিচালক ও সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ২১ হতে ২৭ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করে।

তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে পৃথক বিশেষ চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বোরকা, ৩৭ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, ৬ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, ৫ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং ৬ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের শিশুখাদ্য ও মনোহারী মালামাল আটক করা হয়।

এছাড়া একই দিনে ভোমরা, গাজীপুর, বৈকারী, কালিয়ানী, কাকডাংগা, মাদরা, হিজলদী বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপূল পরিমান ভারতীয় মাদকদ্রব্য ৩ হাজার ৭৩৫ পিস ভারতীয় ইয়াবা, ২৮৪ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৮০ বোতল ভারতীয় মদ আটক করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিজিবি,র অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল ও বিপুল মাদক জব্দ

আপডেট টাইম : ০৮:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫