আজ ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

মার্কিনের ৪৫ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিলো চীন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ২৬১ বার

আন্তজার্তিক ডেস্ক: স্বায়ত্বশাসিত দ্বীপ অঞ্চল তাইওয়ানে অস্ত্র বিক্রির অভিযোগে মার্কিন প্রতিরক্ষা খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান লকহিড মার্টিন, বোয়িং ডিফেন্স এবং জেনারেল ডায়নামিকসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে চীনে আমদানি ও রফতানি কার্যক্রম এবং বিনিয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ানে অস্ত্র বিক্রিতে সম্পৃক্ত থাকার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে সাতটি মার্কিন প্রতিষ্ঠানের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

চীন জানায়, এ পর্যন্ত ১৭টি প্রতিষ্ঠান নিষিদ্ধ এবং ২৮টি প্রতিষ্ঠানকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করে মোট ৪৫টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।তাইওয়ান ইস্যু নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে। তবে তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। চীন কখনোই শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখল করার সম্ভাবনা উড়িয়ে দেয়নি।যুক্তরাষ্ট্র তাইওয়ানকে তাদের প্রধান সামরিক মিত্র হিসেবে বিবেচনা করে এবং অস্ত্র সরবরাহে সবচেয়ে বড় যোগানদাতা।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য ৫৭১ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছেন।চীনের মতে, তাইওয়ানে অস্ত্র বিক্রি দেশটির সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করছে। একই সঙ্গে এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। তাইওয়ানের গণতান্ত্রিক প্রেসিডেন্ট লাই চিং-তের ক্ষমতায় আসার পর থেকে চীন তিন দফা বড় ধরনের সামরিক মহড়া পরিচালনা করেছে।চীন আরো জানিয়েছে, নিষিদ্ধ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ করে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য বা প্রযুক্তি সরবরাহ নিষিদ্ধ করে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

মার্কিনের ৪৫ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিলো চীন

আপডেট টাইম : ১০:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫