সাতক্ষীরা প্রতিনিধি: চাঁদাবাজি অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার খেরশা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার দিকে তাকে খেরশা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান হরিহরনগর গ্রামের আবু বক্করের ছেলে।
স্থানীয়রা জানায় সম্ভবত তাকে চাদাবাজী একটি মামলায় গ্রেপ্তার করেছেন। তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো.শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় চাঁদবাজির মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
রিপোর্টার 














