আজ ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেব – পুলিশ সুপার মনিরুল ইসলাম

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭১ বার

আবু সাঈদ : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। মঙ্গলবার ( সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও চাঁদাবাজ, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি প্রতিরোধ এবং সাইবার বুলিং, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকদের সাথে। তিনি বলেন, হিন্দু ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যদি অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি, বা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় বলা হয় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় দুর্গাপূজার সময় যেন শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে, সে জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুত।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হোসেন খাঁন, ডিআইও ১ হাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
১৬/৯/২৫

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেব – পুলিশ সুপার মনিরুল ইসলাম

আপডেট টাইম : ০৮:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫