আজ ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় জমি দখল নিয়ে উত্তেজনা, প্রাচীর নির্মাণের চেষ্টার অভিযোগ থানায়

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৪০৮ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিস এলাকার একটি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমির সীমানা নির্ধারণ ছাড়াই জোরপূর্বক প্রাচীর নির্মাণের অভিযোগে এক নারী সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে একই এলাকার কামরুল ইসলাম (৬৫), মোছাঃ আশা খাতুন (৪০) ও তরিকুল ইসলাম (৬০) মিসেস সালমা ইসলামের জমির ভেতর দিয়ে প্রাচীর নির্মাণের চেষ্টা করেন। বাধা দিলে তারা গালিগালাজসহ খুন-জখমের হুমকি দেন। এ সময় স্থানীয় পলাশ ও নয়নসহ একাধিক ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেন।

মিসেস সালমা ইসলাম অভিযোগে উল্লেখ করেন, স্বামী এমএম রবিউল ইসলাম বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা এই ঘটনা ঘটায়। তিনি বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় জমি দখল নিয়ে উত্তেজনা, প্রাচীর নির্মাণের চেষ্টার অভিযোগ থানায়

আপডেট টাইম : ১০:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫