আজ ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৪৭০ বার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার আলিয়া মাদ্রাসা ওয়ার্ডের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। তিনি বলেন, “শহীদদের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদেরকে সমাজ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। জ্ঞানভিত্তিক কর্মসূচি তরুণ প্রজন্মকে আলোর পথে পরিচালিত করে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান। তিনি বলেন, “এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ইতিহাসচেতনা ও আদর্শনিষ্ঠা গড়ে তোলে।”

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহা. শারাফাত হুসাইন (লিটিল) এবং তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা। এছাড়া উপস্থিত ছিলেন পৌর পূর্ব থানা শাখার সভাপতি ইমরান হোসেন ও সেক্রেটারি জুবায়ের আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাফেজ আবু সাঈদ।

প্রতিযোগিতাটি দুইটি গ্রুপে বিভক্ত ছিল—‘ক’ ও ‘খ’। ক গ্রুপ থেকে ৫ জন ও খ গ্রুপ থেকে ৭ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বিজয়ীদের তালিকা:

  • ক গ্রুপ: মো. হাসান, মোছা. খাদিজাতুল কুবরা, অনিক হাসান, রায়হান হোসেন, আবুল ফাতাহ।

  • খ গ্রুপ: সাকিব হাসান নাঈম, বোরহান হোসেন, মোছা. জান্নাতুল ফেরদাউস, ফুয়াদ হোসেন, আব্দুর রহমান, খালিদ হাসান, সাইয়েদা জান্নাতি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫